অসমাপ্ত ক্যানভাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুনায়েদ ইসলামের 'অসমাপ্ত ক্যানভাস' একটি ডিটেকটিভ থ্রিলার উপন্যাস। সিভিলিয়া নামক দেশটিতে এক সিরিয়াল খুনিকে পুলিশ নাম দিয়েছে 'ক্যানভাস কিলার'। প্রত্যেক খুনের পর সে রক্ত দিয়ে গোলাপ এঁকে তার প্রতিভার নিদর্শন প্রদর্শন করে। একই সাথে সে পরিকল্পনা করছে এমন এক সমাপ্তির, যার সার্থকতা এক মুহূর্তেই হাজারো প্রাণকে সময়ের আড়ালে হারিয়ে দেবে। তার এই রক্তাক্ত ছবির অঙ্কন শেষ করতে দেওয়া যাবে না।
তার বিরুদ্ধে বুদ্ধিমত্তার যুদ্ধে নামছে প্রবাসী বাঙালি এজেন্ট 'লিসা কবির' এবং তার বস ডিটেকটিভ 'ডিন ক্লিন্টন'। তাদের উদ্দেশ্য, সিরিয়াল খুনির সেই রক্তিম ক্যানভাসকে অসমাপ্ত রাখা, যেভাবেই সম্ভব। এক সিরিয়াল খুনি, এগারোটি অসমাপ্ত তদন্ত, দুইজন সত্যান্বেষী আর এক অপশক্তির আগমনের কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই রোমাঞ্চকর উপন্যাস।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849496977 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 416 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |