Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুদ্রাংশু মুখার্জির ঐতিহাসিক অনুসন্ধানী গ্রন্থ 'মঙ্গল পান্ডে' আমাদের নিয়ে যায় ১৮৫৭ সালের সেই মার্চের নীরব রবিবারের বিকেলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪তম নেটিভ ইনফ্যান্ট্রির এক সিপাহী ব্যারাকপুরের প্যারেড গ্রাউন্ডে সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছিলেন ধর্ম ও জাতের অপমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। সেই সিপাহীই ইতিহাসের মঙ্গল পান্ডে, যিনি একাই তরবারি হাতে ব্রিটিশ অফিসারদের মোকাবিলা করেছিলেন এবং সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ হিসেবে স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন।
কিন্তু এই বই কি শুধুই ঘটনার বর্ণনা? লেখক প্রশ্ন তোলেন, আসল মঙ্গল পান্ডে কে ছিলেন? আমির খান অভিনীত 'দ্য রাইজিং'-এর সেই প্রতাপশালী নায়ক, নাকি দেশমাতৃকার জন্য আত্মবলিদান দেওয়া এক দেশপ্রেমিক? অথবা ভাংয়ের নেশায় উন্মত্ত হয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে পড়া একজন সাধারণ সৈনিক? মুখার্জি প্রথাগত ইতিহাসচর্চার বেড়াজাল ভেঙে নতুন করে চিন্তা করতে উৎসাহিত করেন। তিনি সিপাহীদের দৈনন্দিন জীবন থেকে ব্রিটিশ ভারতের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার নির্মোহ বিশ্লেষণ তুলে ধরেছেন। জাতীয়তাবাদের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া বাস্তব সত্যগুলো অনুধাবনের জন্য এই বই এক প্রয়োজনীয় পঠন।
| অনুবাদক | : | সৌমেন গুহ |
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849344827 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |