দ্য মানি মাস্টার্স
ঋণের ফাঁদে ফেলে ব্যাংকের সম্পদ লুটের রহস্য
প্যাট্রিক এস জে কারম্যাক এবং উইলিয়াম টি স্টিলের লেখা 'দ্য মানি মাস্টার্স' একটি অনুসন্ধানী অর্থনৈতিক ইতিহাস, যা বিশ্ব অর্থব্যবস্থার সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটিকে উন্মোচন করে। ১৯৩৬ সালে সরকারি নির্দেশে নক্স ক্যাসেলে জমা হয় ৭০২ মিলিয়ন আউন্স সোনা, যা ছিল তখন বিশ্বের মোট সোনার ৭০ শতাংশ। কিন্তু ১৯৭১ সালে এসে সেই বিপুল ভান্ডার নিখোঁজ হয়ে যায়। ১৯৭৪ সালে এই রহস্য নিয়ে একটি সংবাদ প্রকাশের রাতেই মারা যান বেনামি লেখক লুইস অচিনক্লস বয়ার। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা এই বইয়ের কেন্দ্রীয় প্রশ্ন।
লেখকরা দেখান, কীভাবে মাত্র কয়েকজন মানুষ গোটা বিশ্বের অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করে চলেছে, আর ধীরে ধীরে সবাই তাদের ইচ্ছার জিম্মি হয়ে পড়ছে। ল্যারি ব্যাটসের উদ্ধৃতি দিয়ে তারা সতর্ক করেন যে, আসন্ন অর্থনৈতিক বিপ্লবে বেশির ভাগ মানুষই নিজেদের সম্পদ হারাবে, অল্প কিছু মানুষই বিপুল সম্পদের মালিক হবে। কারণ, এই বিপ্লবে সম্পদ ধ্বংস হয় না, বরং হস্তান্তরিত হয়। এই বাস্তবতার মুখে সাধারণ মানুষের বাঁচার উপায় কী, সেই প্রশ্নের উত্তরই খুঁজেছেন লেখকরা। যারা বিশ্ব অর্থনীতির পর্দার আড়ালের ঘটনা জানতে আগ্রহী, তাদের জন্য এটি চিন্তা জাগানিয়া এক পাঠ।
| অনুবাদক | : | মুহিউদ্দীন মাযহারী |
| প্রকাশনী | : | দারুল ইলম |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।