Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডেল কার্নেগীর 'হাউ টু এনজয় ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর জব' বইটি আমাদের জীবনের সবচেয়ে বড় সময় কাটে কর্মক্ষেত্রে, আর সেই সময়টাকে কীভাবে উপভোগ্য করা যায়, সেটাই এই বইয়ের মূল আলোচ্য। কার্নেগী বিশ্বাস করেন, জীবিকা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিই ঠিক করে দেয় জীবনটা আনন্দময় হবে নাকি একঘেয়ে আর ক্লান্তিকর হয়ে উঠবে। বইটি পড়ার সময় নিজের এবং আশেপাশের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি যাচাই করার আহ্বান জানানো হয়েছে, সাথে নিজের লুকানো প্রতিভা আর গুণগুলো খুঁজে বের করার উপায়ও দেখানো হয়েছে।
এই বইটি কার্নেগীর দুইটি জনপ্রিয় বই 'হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল' এবং 'হাউ টু স্টপ ওরিয়িং অ্যান্ড স্টার্ট লিভিং'-এর সংশোধিত সংস্করণ থেকে বেছে নেওয়া কিছু অধ্যায়ের সংকলন। দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে এমন অংশগুলোই এখানে স্থান পেয়েছে। যারা নিজের কাজে সন্তুষ্টি খুঁজছেন, নিজের দক্ষতাগুলোর সঠিক ব্যবহার করতে চান, তাদের জন্য এই বই একটি দিকনির্দেশনার মতো কাজ করবে। নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে কাজে লাগিয়ে জীবনকে আরও পরিপূর্ণ করে তোলার পথ দেখায় এই বই।
| অনুবাদক | : | মাহমুদুল হাসান |
| প্রকাশনী | : | রুশদা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849841050 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |