ইমিডিয়েট অ্যাকশন
গড়িমসি জয় করে এবং আপনার মোটিভেশন পুনরুদ্ধার করার জন্য ৭ দিনের পরিকল্পনা
by থিবো মেরিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
থিবো মেরিসের 'ইমিডিয়েট অ্যাকশন' এমন একটি বই, যা বিলম্ব আর আলসেমিতে জর্জরিত প্রতিটি মানুষের জন্য পথ দেখায়। আগামীকালের জন্য কাজ ফেলে রাখার অভ্যাস, গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গিয়ে অপ্রয়োজনীয় কাজে সময় কাটানো—এই সমস্যাগুলোর সমাধান খুঁজতেই যেন এই বইটির জন্ম। লেখক মনে করেন, পৃথিবীর সবচেয়ে দক্ষ মানুষও মাঝে মাঝে কাজে ঢিলেমি করেন, কিন্তু সেই প্রবণতা যদি অভ্যাসে পরিণত হয়, তবে তা নিয়ে ভাবার সময় এসেছে। সাত দিনের একটি ব্যবহারিক নির্দেশিকা হিসেবে সাজানো এই বইটিতে প্রতিদিনের সহজ কিছু অনুশীলনের মাধ্যমে পাঠক নিজের বিলম্বের মূল কারণ খুঁজে বের করতে পারবেন। উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জন থেকে শুরু করে আত্মসচেতনতা বৃদ্ধি—সবকিছুতেই সহায়তা করবে এই বই। যারা নিজের কাজের প্রতি লজ্জা বা হতাশা অনুভব করেন, তাদের জন্য এটি কার্যকর একটি হাতিয়ার। সাত দিনের মধ্যেই বিলম্ব কাটিয়ে সবচেয়ে জরুরি কাজগুলো শেষ করার পদ্ধতি রপ্ত করা সম্ভব হবে এই বইটির মাধ্যমে।
| অনুবাদক | : | ইকরাম মাহমুদ,শিহাব উদ্দিন |
| প্রকাশনী | : | রুশদা প্রকাশ |
| সংস্করণ | : | ২য় মুদ্রণ ফেব্রুয়ারি, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |