ইমাম আবু হানীফা এবং প্রকৃত হানাফী মাযহাব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীমের 'ইমাম আবু হানীফা এবং প্রকৃত হানাফী মাযহাব' বইটি হানাফী ফিকহের প্রকৃত চিত্র তুলে ধরার একটি প্রয়াস। ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ছিলেন মুসলিম উম্মাহর অন্যতম ইমাম ও মুজতাহিদ মুতলাক, যার অবদান ইসলামের বিভিন্ন শাস্ত্রে অতুলনীয়। ফিকহ শাস্ত্রে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার মৃত্যুর কয়েকশত বছর পর থেকে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠতে শুরু করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চারটি প্রধান ফিকহী মাযহাবের মধ্যে হানাফী মাযহাবের অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি।
বইটিতে দেখানো হয়েছে, বর্তমানে অনেক হানাফী তাদের মাযহাবের দোহাই দিয়ে এমন আমল করছেন, যা প্রকৃতপক্ষে হানাফী মাযহাবে নেই। যেমন উচ্চস্বরে যিকির করা, নির্দিষ্ট একটি দু'আকে বিতিরের কুনুতের জন্য নির্দিষ্ট করা, কুনুতে নাযিলা না পড়া ইত্যাদি। এছাড়া তাকলীদ বা অন্ধ অনুসরণের বিষয়েও আলোচনা করা হয়েছে। যদি কোনো মাসআলায় ইমাম আবু হানীফার মতের পক্ষে শক্তিশালী দলিল না থাকে, তাহলে হানাফীদের করণীয় কী, তা হানাফী ফকীহদের বক্তব্যের মাধ্যমেই উপস্থাপন করা হয়েছে। যারা প্রকৃত হানাফী ফিকহ জানতে চান, তাদের জন্য বইটি গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | মুসলিম ভিলেজ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843367020 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |