মন্দির থেকে মসজিদে
ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণকারী ভারতীয় নওমুসলিমদের রোমাঞ্চকর সাক্ষাৎকার
মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সায়্যিদ আবুল হাসান আলী নদভী ও হযরত থানভী রহ.-এর সুযোগ্য খলিফা মাওলানা মুহাম্মদ আহমদ প্রতাপগড়ী রহ.-এর স্নেহধন্য খলিফা হযরত মাওলানা কালীম সিদ্দীকি দা.-এর জীবন ও দাওয়াতের অনুপ্রেরণামূলক আখ্যান। ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্বীনের দাওয়াত ছড়ানোর মেহনতে তিনি শত শত হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। মুজাফফর নগরের ফুলাত থানায় প্রতিষ্ঠিত তাঁর দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিকমতের সাথে ইসলামের বাণী পৌঁছে দেওয়া হচ্ছে, এবং তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক পত্রিকার মাধ্যমেও অনেক মানুষ হেদায়াতের পথ খুঁজে পাচ্ছেন।
তাঁর সন্তান মাওলানা আহমদ আওয়াহ নদভী ও তাঁর বোনেরা নওমুসলিমদের সাক্ষাৎকার সংগ্রহ করেন, যা রওশন শাহ কাসেমী সাহেব সুবিন্যস্ত করে "নাসীমে হেদায়াতকে ঝোনকে" নামে ছয় খণ্ডে প্রকাশ করেছেন। সেই উর্দু কিতাবের বাংলা অনুবাদই "মন্দির থেকে মসজিদে" নামে পাঠকের হাতে পৌঁছেছে, যেখানে ইসলাম গ্রহণের অনুপ্রেরণামূলক বাস্তব ঘটনাগুলো স্থান পেয়েছে।
| অনুবাদক | : | মুফতী মীযানুর রহমান কাসেমী |
| প্রকাশনী | : | আশরাফিয়া বুক হাউজ |
| সংস্করণ | : | 2nd Edition, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |