Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা কামাল উদ্দীন দামেরী রহ.-এর 'বাংলা হায়াতুল হায়াওয়ান-দ্বিতীয় খণ্ড' প্রাণীজগতের এক বিশাল বিশ্বকোষ। এই গ্রন্থে ১০৬৯টি প্রাণীর জীবনকথা আলোচিত হয়েছে, যার মধ্যে ৭৩১টি প্রাণীর বিস্তারিত বর্ণনা রয়েছে। একই স্বভাব ও ধরনের বিভিন্ন প্রাণীর আলোচনাও এতে সংযোজিত হয়েছে।
পাঠকদের জন্য দুটি বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, এটি এমন কোনো গ্রন্থ নয় যার ওপর হাদীস, ফিক্বাহ বা ইসলামী জ্ঞানের ভিত্তি স্থাপন করা যাবে। দ্বিতীয়ত, লেখক নিজের চেষ্টায় বিভিন্ন প্রাণী সম্পর্কে যত তথ্য সংগ্রহ করতে পেরেছেন, তা পর্যায়ক্রমে সাজিয়েছেন, তাই এতে আরও গবেষণার অবকাশ রয়েছে। প্রাণী বিজ্ঞানের আংশিক বিশ্বকোষ বলা চলে এই গ্রন্থকে, কারণ মুসলিম মনীষীদের হাত ধরেই প্রাণীবিজ্ঞান বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। পশু-পাখির জীবনেতিহাসের পাশাপাশি আরবী সাহিত্যের সৌন্দর্যও বইটির শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষণীয়।
| অনুবাদক | : | হাফেজ মাওলানা মোঃ সাখাওয়াত হোসাইন |
| প্রকাশনী | : | আশরাফিয়া বুক হাউজ |
| সংস্করণ | : | 2nd, 2014 |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 688 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |