রূহের চিকিৎসা
by شيخ الاسلام ابن تيمية (শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়ার গভীর জ্ঞানভিত্তিক গ্রন্থ 'রূহের চিকিৎসা' আমাদের অন্তরের রোগ ও তার প্রতিকারের পথ দেখায়। আমরা শরীরের অসুখ নিয়ে যতটা সচেতন, অন্তরের অসুখ নিয়ে ততটাই উদাসীন। হিংসা, বিদ্বেষ, রিয়া সহ নানা ধ্বংসাত্মক ব্যাধি নীরবে আমাদের আত্মাকে গ্রাস করে, অথচ আমরা তা গুরুত্ব দিই না। অথচ শরীরের চেয়ে অন্তরের সুস্থতা অনেক বেশি জরুরি, কারণ অন্তর অসুস্থ থাকলে সুস্থ শরীর কোনো কাজে আসে না।
এই গ্রন্থে ইবনে তাইমিয়া অন্তরের রোগের ধরন, লক্ষণ এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাঠকের সুবিধার জন্য আলোচনাগুলো মজলিস আকারে সাজানো হয়েছে। যুক্তিপূর্ণ এই আলোচনায় লেখক স্পষ্টভাবে তুলে ধরেছেন কীভাবে আত্মিক রোগ আমাদের ইবাদত ও আমলকে অর্থহীন করে দেয় এবং কীভাবে তা থেকে উত্তরণ সম্ভব।
যেকোনো মুসলিমের জন্য আত্মিক শুদ্ধি অর্জনের পথে এই বইটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক। তরুণ কিংবা প্রবীণ, সকলের জন্যই এখানে রয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
| অনুবাদক | : | আল-আমিন ফেরদৌস,ইসমাঈল যাবিহুল্লাহ |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আসলাফ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849406686 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 384 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |