ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকির ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’ বইটি পুরো ইসলামী ইতিহাসের একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ সার। নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইসলামের ইতিহাসের ধারাবাহিক ঘটনাপরিক্রমা এক মলাটে সন্নিবেশিত হয়েছে। মাত্র ৩৫০-৩৬০ পৃষ্ঠার এই বইতে পুরো ইতিহাসের মূল সুরটি ধরা আছে। প্রত্যেকের ইতিহাসবেত্তা হওয়া জরুরি নয়, তবে ইসলামের ইতিহাসের মূল ঘটনাগুলো সম্পর্কে জানা প্রতিটি মুসলিমের কর্তব্য।
বইটি পাকিস্তান বেফাকের সিলেবাসভুক্ত এবং বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহিমাহুল্লাহ এর ভূমিকা লিখেছেন। মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার শায়খ আবদুল মালেক হাফিজাহুল্লাহ ছাত্রদের এই বইটি প্রথম পড়ার পরামর্শ দেন। অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক অনেকগুলো রেফারেন্স যোগ করেছেন, আর শাইখ মীযান হারুন বইটি সম্পাদনা করেছেন। যারা ইসলামের ইতিহাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার বই।
| অনুবাদক | : | কাজী আবুল কালাম সিদ্দীক |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আসলাফ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849406624 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 356 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |