ইসলামের বৈশিষ্ট্য ও মূলনীতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক খুরশিদ আহমদের 'ইসলামের বৈশিষ্ট্য ও মূলনীতি' মূলত 'Islam: Basic Principles and Characteristics' প্রবন্ধের বাংলা সংস্করণ। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথের একটি অধিবেশনে উপস্থাপিত এই প্রবন্ধটি পরবর্তীতে লাহোরের ইসলামিক পাবলিকেশনস থেকে পুস্তিকা আকারে প্রকাশিত হয়। ১৯৮৯ সালে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার 'ইসলামিক টিচিং সেন্টার'ও এটি প্রকাশ করে।
বিখ্যাত এই গবেষক ও লেখক সহজ-সরল ভাষায় ইসলামের পরিচয়, মূলনীতি ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন এই পুস্তিকায়। যারা ইসলামি জীবনদর্শনের মৌলিক ভিত্তি সম্পর্কে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ধারণা পেতে চান, তাদের জন্য এটি একটি উপযোগী পাঠ। আগ্রহী পাঠক এখানে পাবেন ইসলামি চিন্তাধারার সারকথার একটি নির্ভরযোগ্য রূপরেখা।
| অনুবাদক | : | মোহাম্মদ সাইফুল্লাহ |
| প্রকাশনী | : | প্রচ্ছদ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 40 |