আলিম সমাজের ঐক্য

অন্তরায় ও প্রক্রিয়া : প্রেক্ষিত বাংলাদেশ

by ড. আহমদ আলী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

301৳430৳Save 129৳ (30%)
Qty
Wishlist
Share

ড. আহমদ আলী রচিত 'আলিম সমাজের ঐক্য' বইটি ইসলামের ঐক্যের চিরন্তন শিক্ষাকে কেন্দ্র করে রচিত। কুরআন-হাদীসের মর্মানুসারে মুসলিমরা পরস্পর ভাই ভাই, তাদের সম্পর্ক হবে ভালোবাসা ও সহযোগিতার। এই ভ্রাতৃত্বের মূলভিত্তি হলো ঈমান। যে কেউ ঈমান আনবে, সে এই মহান বন্ধনে আবদ্ধ হবে; চাই সে যেকোনো বর্ণ, অঞ্চল বা ভাষাভাষীরই হোক না কেন।

ইসলামের ঐক্যের শিক্ষাকে ধারণ করেই মুসলমানরা দুনিয়ার বুকে অসাধ্য সাধন করেছে এবং সভ্যতা-সংস্কৃতির নবযুগের সূচনা করেছে। কিন্তু যখনই তারা ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে দলাদলি ও বিভেদে লিপ্ত হয়েছে, তখনই সব গৌরব হারিয়ে হতোদ্যম জাতিতে পরিণত হয়েছে। আলিমগণ উম্মাহর পথপ্রদর্শক হওয়ায় তাদেরই অগ্রণী ভূমিকায় ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে আলিম সমাজের ঐক্যের রূপরেখা অঙ্কন এবং ঐক্যের পথের অন্তরায় দূরীকরণে বইটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রকাশনী:প্রচ্ছদ প্রকাশন
সংস্করণ:১ম প্রকাশ : জানুয়ারি, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849694656
পৃষ্ঠা সংখ্যা:296
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all