Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবির আনোয়ারের 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট' গ্রন্থটি কর্মক্ষেত্রের আধুনিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে। মানসম্পন্ন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য HRM বিভাগের গুরুত্ব অপরিসীম, যা আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও আসলে প্রতিষ্ঠানের মস্তিষ্ক হিসেবে কাজ করে। এই বিভাগের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় লেখক ইসলামি পদ্ধতির কথা তুলে ধরেছেন।
বইটিতে দেখানো হয়েছে, 'ইসলামিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট' থিওরি যত বেশি অনুশীলন করা হবে, বিভাগটি তত বেশি ইনসাফ ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। কুরআন-সুন্নাহর আলোকে কর্মক্ষেত্র পরিচালনার এই দিকনির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কোম্পানি কিংবা ছোট দোকান, এমনকি পরিবার ব্যবস্থাপনার জন্যও সহায়ক হতে পারে।
প্র্যাকটিশনার, উদ্যোক্তা ও ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও ফিল্ড অ্যাসাইনমেন্ট হিসেবে উপযোগী এই বইটি সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা।
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849706595 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |