বিপদ যখন নিয়ামাত - ২
বিপদকে কেবলই শাস্তি মনে করার কোনো কারণ নেই। যে পিতা অপরাধের কারণে সন্তানকে শাস্তি দেন, শাস্তির পর সন্তান লজ্জায় মাথা নিচু করলে তিনি তাকে বুকের মধ্যে টেনে নেন, স্নেহ-মায়ায় ভরিয়ে দেন। আল্লাহ তাআলা তো পিতা-মাতার চেয়েও লক্ষ-কোটি-গুণ বেশি ভালোবাসেন আমাদের। তাই বিপদ দিয়ে তিনি আমাদের মনের কলুষতা দূর করতে চান, আমাদেরকে কাছে টেনে নিতে চান।
অনেক সময় পাপের সাগরে ভাসতে ভাসতে আমরা তাওবার কথা ভুলে যাই, ফলে অন্তর কলুষিত হয়ে পড়ে। এই কলুষতা দূর করতে আল্লাহ আমাদেরকে বিপদ নামক পরীক্ষার চেয়ারে বসিয়ে দেন। এর মাধ্যমে বান্দার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়, সে নিজের ভুল বুঝতে পারে। ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহর 'বিপদ যখন নিয়ামাত - ২' বইটি বিপদকে আযাব মনে না করে আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামাত হিসেবে গ্রহণ করতে শেখায়, সবর ও নেক আমলের মাধ্যমে খাঁটি মুমিন হওয়ার পথ দেখায়।
| অনুবাদক | : | আবদুল্লাহ আল মাসউদ |
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 188 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |