স্বাগত তোমায় আলোর ভুবনে

by শাইখ আব্দুল মালিক আল কাসিম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

168৳240৳Save 72৳ (30%)
Qty
Wishlist
Share

শাইখ আব্দুল মালিক আল কাসিমের 'স্বাগত তোমায় আলোর ভুবনে' একটি গল্পভিত্তিক বই, যা পাঠককে মনে করিয়ে দেয় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা। কুরআনের ঘোষণা অনুযায়ী, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন পূর্ণ কর্মফল দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই-ই সফলকাম। পার্থিব জীবন তো কেবল ছলনাময় ভোগের সামগ্রী মাত্র।

মানুষ দুনিয়ার রূপ-রস-গন্ধে বিভোর হয়ে পরকালের প্রস্তুতি ভুলে যায়। এই বইটি সেই মোহ কাটিয়ে উঠতে সাহায্য করে। গল্পের মাধ্যমে আল্লাহর আনুগত্য, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা এবং জান্নাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুনিয়ার অসারতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে।

গল্পের ভেতর বিচরণ করতে করতে পাঠকের হৃদয়ে জাগ্রত হবে আল্লাহর ভয় এবং পরকালের প্রস্তুতির গভীর বাসনা। যেকোনো মুহূর্তে বিদায়ের ডাক এসে যেতে পারে, তাই আখিরাতের পাথেয় সদা প্রস্তুত রাখার গুরুত্ব এই বইটি অনুভব করিয়ে দেয়।

অনুবাদক:হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ আমীমুল ইহসান সাহেব (রহঃ)
প্রকাশনী:রুহামা পাবলিকেশন
সংস্করণ:1st Published, 2019
কভার:paperback
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:184
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all