দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প
১৩ জন ভিন্ন ধর্মালম্বীমানুষের ফিরে আসার কাহিনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিদ্দিক স্বপন ও আব্দুল্লাহ আল নাবিলের সম্পাদনায় ‘দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প’ বইটি পৃথিবীর ১৩ জন বিখ্যাত মানুষের ইসলাম গ্রহণের অসাধারণ সব জার্নি নিয়ে লেখা। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, বিভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষ কীভাবে চিরশান্তির পথ ইসলামে ফিরে এসেছেন, তারই জীবন্ত দলিল এই গ্রন্থ।
বইটিতে স্থান পেয়েছে নানা চাঞ্চল্যকর কাহিনি। আফগান যুদ্ধ কভার করতে গিয়ে তালেবানের হাতে বন্দি এক নারী সাংবাদিক, গাজায় আটকে পড়া এক ব্রিটিশ তরুণী, নিজ হাতে বাবরি মসজিদ ভাঙা বলবির সিং আজ কেন মসজিদ নির্মাণের কাজে ব্যস্ত, MTV চ্যানেলের বিশ্ববিখ্যাত উপস্থাপিকার পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের সাথে দেখা হওয়ার পরের ঘটনা, লন্ডনের বিত্তবান তিন যুবকের শান্তির সন্ধান, কমিউনিজমের স্বপ্ন দেখা সমাজতান্ত্রিকের জীবনের নাটকীয় পরিবর্তন, সবই উঠে এসেছে এই বইয়ে।
প্রতিটি অধ্যায়ে একজন করে ব্যক্তির ইসলাম গ্রহণের পেছনের গল্প আছে। ইউসুফ এস্টেস, লরেন বুথ, ড. জেফরি ল্যাং, ড. বিলাল ফিলিপস, মুহাম্মাদ আসাদ, ইউসুফ ইসলাম, ক্রিস্টিন বেকার, আরও অনেকে। যারা ধর্ম নিয়ে কৌতূহলী, বা যারা মানুষের অন্তরের পরিবর্তনের গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি অনুপ্রেরণার বই।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | সপ্তম সংস্করণ : ২৬ আগস্ট, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |