Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ওমর সুলেইমানের 'স্টোরি অব বিগিনিং' সৃষ্টির শুরু থেকে পরিণতি পর্যন্ত এক বিস্তৃত আলোচনার সংকলন। 'The Beginning and The Ending' শিরোনামে সত্তর পর্বের এই সিরিজ বক্তব্য তিনি প্রদান করেন এক বছর ধরে। ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ 'আল বিদায়া ওয়ান নিহায়া'কেই মূল ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে এখানে। মানুষের সৃষ্টি, পৃথিবী, আকাশ, ফেরেশতা, জিন ও প্রাণিকুলের সৃষ্টিরহস্য অত্যন্ত প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে আলোচনায়।
বইটিতে হাশরের দিন, জান্নাত ও জাহান্নামের মতো পরকাল বিষয়ক আলোচনাও রয়েছে চমৎকারভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন অধ্যায় এবং তার ওফাতের পরবর্তী শতাব্দীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোও উঠে এসেছে। সেই ঘটনাগুলোর সাথে যোগসূত্র স্থাপন করে বর্তমান সময়কে বিশ্লেষণ করা হয়েছে সাবলীল ভাষায়। সৃষ্টির ইতিহাস ও ইসলামের ভবিষ্যৎ নিয়ে যারা জানতে চান, তাদের জন্য এটি একটি সমৃদ্ধ পাঠ।
| অনুবাদক | : | আলী আহমাদ মাবরুর |
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | দ্বিতীয় সংস্করণ :২০ জুন, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |