‘আমল সিরিজ’ শাইখ আলা নুমানের লেখা দুটি বইয়ের সমন্বিত সংকলন—‘জান্নাতিদের আমল’ ও ‘আল্লাহর প্রিয় বান্দাদের আমল’। জীবন ক্ষণিকের, তাই অল্প সময়ে বেশি সওয়াব অর্জনের উপায় জানা জরুরি। এই বই দুটিতে এমন হাজারো আমলের কথা বর্ণিত হয়েছে, যার মাধ্যমে রাতে ঘুমিয়েও পাওয়া যায় তাহাজ্জুদের সওয়াব, শহিদ না হয়েও লাভ করা যায় শহিদের মর্যাদা। হজে না গিয়েও পূর্ণ হজের নেকি, কবরের আজাব থেকে মুক্তি, হাশরের ময়দানে আরশের ছায়া এবং নবিজির সুপারিশ—সবই সম্ভব যদি কেউ বুদ্ধি খাটিয়ে সঠিক আমলগুলো জেনে নেয়। অনেক মুসলিমই জানেন না, কোন সময় কোন আমল করলে অল্প পরিশ্রমে পাহাড়সম সওয়াব মিলবে। এই সিরিজটি সেই অজানা পথটুকু খুলে দেয় পাঠকের সামনে। পাপের সাগরে যারা তরণী খুঁজছেন, তাদের জন্য এই আমলগুলোই হতে পারে নাজাতের অসিলা। হাশরের ময়দানে ভারী আমলনামা দেখে নিজেই বিস্মিত হতে চান, এমন প্রতিটি মুসলিমের জন্য এই বই দুটি অপরিহার্য।
| অনুবাদক | : | উস্তায রিফাত মাহমুদ |
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।