Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)-এর বিখ্যাত গ্রন্থ ‘সবর’ মুমিনের জীবনে ধৈর্যের গুরুত্ব নিয়ে আলোচনা করে। লেখকের মতে, জীবন সহজ সরল পথে চলে না, বরং দুর্গম ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়। বিপদ-আপদ এলে মানুষ ভেঙে পড়ে, ভেতরে ভেতরে গুড়িয়ে যায়, কিন্তু একজন প্রকৃত মুমিন জানে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সে বিপদেও ধৈর্য ধরে, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে না।
মুমিনের জন্য বিপদ নিয়ামতস্বরূপ, কারণ এর মাধ্যমে গুনাহ মাফ হয় এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায়। তাই বিপদে পড়লে মুমিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের অসহায়ত্ব প্রকাশ করে এবং সৃষ্ট জীব থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকেই ঝুঁকে পড়ে। এই বিশ্বাসই তাকে স্থির রাখে।
বইটি ধৈর্য ও সবরের ওপর ইসলামি দৃষ্টিভঙ্গির একটি পরিপূর্ণ দলিল। যাঁরা জীবনের সংকটে ধৈর্য ধারণ করতে শিখতে চান, তাঁদের জন্য এটি পথনির্দেশক হতে পারে। ইমাম ইবনু কায়্যিমের গভীর জ্ঞান আর সহজ উপস্থাপনা পাঠককে নাড়া দেবে।
| অনুবাদক | : | আব্দুল্লাহ মজুমদার |
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849386421 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 172 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |