প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন' বইটি মোহ ও মিথ্যার মধ্যে পথ চলতে চলতে অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া আত্মাদের পুনর্জাগরণের গল্প নিয়ে রচিত। কিছু মানুষ সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে আলোর দেখা পায়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয়; আবার কেউ হারিয়ে যায় অতল থেকে অতলে। যারা ফিরে আসে, তাদের গল্পগুলো কেমন হয়, তা নিয়েই এই সংকলন।
বইয়ের প্রথম অধ্যায়ে 'আলোর পথে যাত্রা' শিরোনামে সরল পথের খোঁজে ফেরার একাধিক বাস্তব অভিজ্ঞতার কাহিনি স্থান পেয়েছে। এমবিবিএস ডাক্তার মোহাম্মদ রুহুল আমিনের আত্মকথন থেকে শুরু করে আরও অনেক মানুষের জীবনসংগ্রামের চিত্র ফুটে উঠেছে এখানে। দ্বিতীয় অধ্যায়ে স্রষ্টার সন্ধানে নিজেদের আগের ও বর্তমান অবস্থার তুলনা করে দেখানো হয়েছে। যারা নিজের জীবনে দ্বীনি পরিবর্তন আনতে চান, তাদের জন্য এটি পথনির্দেশক হয়ে উঠতে পারে।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843439574 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 225 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।