সুখের সন্ধানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আয়েয আল কারনীর 'সুখের সন্ধানে' বইটি তাঁর ব্যক্তিগত জীবনের বিস্তৃত অভিজ্ঞতার একটি সংকলন। লেখক তাঁর জীবন এবং চারপাশে দেখা নানা ঘটনা ও অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেছেন। মুসলিম মনীষীদের বাস্তব জীবন, সমাজজীবন এবং মুসলিম উম্মাহ ও গোটা বিশ্ব সম্পর্কে তাঁর চিন্তাভাবনা এই বইয়ের মূল উপজীব্য।
বিশেষ করে তরুণদের জন্য বইটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রবীণরা অনেক সময় সুদূর ভবিষ্যৎকে সামনে রেখে সিদ্ধান্ত দেন, কিন্তু তরুণদের সামনে অতীতও নেই, ভবিষ্যৎও নেই। তাদের সামনে রয়েছে জ্বলন্ত বর্তমান। ব্যক্তিজীবন, সামাজিক জীবন, জাগতিক ও ধর্মীয় বিষয়ে আমরা নানা সমস্যার মুখোমুখি হই। আমাদের অজান্তেই নানা দোষ-ত্রুটি আমাদের মধ্যে দানা বাঁধে।
অভাব-অনাটন বা চরম সংকটে পড়ে কেউ যদি কোনো উপায় খুঁজে না পায়, তবে এই বইটি তাদের জন্য পথ দেখাতে পারে। নিরাশ না হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায় লেখকের বর্ণনায়।
| অনুবাদক | : | জুবাইর বিন আলতাফ |
| প্রকাশনী | : | দারুস সালাম বাংলাদেশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9781802240184 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |