Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আয়েয আল কারনীর জীবনঘনিষ্ঠ গ্রন্থ 'আল - হাল্লু' পাঠকের সামনে তুলে ধরেছে ষাটেরও বেশি সমস্যার সমাধান। লেখক এখানে মানবজীবনের চেনা সমস্যাগুলোর পাশাপাশি গভীর ও জটিল সংকটগুলোকেও চিহ্নিত করেছেন। পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, দুর্বল ব্যক্তিত্ব, দেশপ্রেমের অভাব, এমনকি সভ্যতা-সংস্কৃতির বিপর্যয়, বয়ঃসন্ধিকাল এবং জাতীয়তাবাদের মতো স্পর্শকাতর বিষয়গুলোও আলোচনায় এসেছে।
বইটির প্রতিটি আলোচনায় বর্তমান সমাজের চিত্র তুলে ধরে লেখক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সংকট সম্পর্কে সতর্ক করেছেন। সমাধানের পথ দেখিয়েছেন কুরআন-সুন্নাহর আলোকে, সাথে পূর্বসূরিদের জ্ঞান এবং সমসাময়িক পণ্ডিতদের অভিজ্ঞতা যুক্ত করে। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে কুরআন, হাদিস ও ইতিহাসের মহান ব্যক্তিদের বাণীসংবলিত পরিশিষ্ট, যা পাঠকের চিন্তাকে আরও গভীর করে। যেকোনো মুসলিম পাঠকের জন্য এটি একটি মূল্যবান দিকনির্দেশনা।
| প্রকাশনী | : | দারুস সালাম বাংলাদেশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849110415 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 542 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |