ভিন্ন চোখে

ছয়জন কীর্তিমান বাঙালির মনীষা মূল্যায়ন

by মুহিব খান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

137৳250৳Save 113৳ (45%)
Qty
Wishlist
Share

মুহিব খানের 'ভিন্ন চোখে' বাংলাদেশ ও বাঙালির জাতীয় জীবন এবং মননে গভীর প্রভাব ফেলা ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে লেখা একটি ভিন্নধর্মী বিশ্লেষণধর্মী বই। এখানে তাঁদের জীবনী বা কর্মের বিবরণ নেই, বরং তাঁদের চিন্তা, দর্শন ও মানসচরিত্রের অন্তর্নিহিত রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে।

বইটিতে স্থান পেয়েছেন ফকির লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। যাঁদের সম্পর্কে বাঙালির ধারণা এখনো অনেক ক্ষেত্রে অস্পষ্ট ও বিভ্রান্ত, কেবল তাঁদেরই বেছে নেওয়া হয়েছে। লেখক প্রচলিত পক্ষপাতদুষ্ট ও গতানুগতিক বিশ্লেষণের বাইরে গিয়ে নিরপেক্ষ ও নির্মোহ পর্যালোচনা উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি মনে করেন, আবেগ বা বিশেষ অনুরাগ-বিরাগের কারণে এসব মহিরুহ ব্যক্তিত্বের প্রতি একতরফা অবিচার চলা উচিত নয়।

লেখকের উদার মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিশ্লেষণ করা হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত চিন্তার বাইরে ভিন্ন চিন্তার পথ দেখিয়েছেন তিনি। বিষয়টি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ হলেও লেখক নিজের অবস্থান থেকে স্পষ্ট মত প্রকাশ করেছেন। পাঠকের সহমত বা ভিন্নমত পোষণের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

প্রকাশনী:রাহনুমা প্রকাশনী
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:95
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all