Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা শাব্বীর আহমদ উসমানী রহ.-এর ক্লাসিক তাফসিরগ্রন্থ 'তাফসীরে উসমানী ১-৩ খণ্ড' উপমহাদেশের শ্রেষ্ঠ কুরআন ব্যাখ্যাগ্রন্থগুলোর একটি। রাহনুমা প্রকাশনী থেকে তিন খণ্ডে প্রকাশিত এই পূর্ণাঙ্গ ও পরিমার্জিত অনুবাদটি করেছেন বর্ষীয়ান আলেম অধ্যাপক গিয়াসুদ্দীন আহমদ হাফি.। দেশবরেণ্য আলেম মাওলানা আবদুল মালেক হাফি. এর সুদীর্ঘ ভূমিকা এবং বিশ্ববরিত মুসলিম ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি হাফি.-এর প্রশংসা এই গ্রন্থের গুরুত্ব বাড়িয়েছে।
বাংলাদেশের শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুত হয়েছে অনুবাদগ্রন্থের সূচনা। ভাষাবিশুদ্ধতা নিশ্চিত করতে ভাষা সম্পাদনা করেছেন বিদগ্ধ ভাষাবিদ ড. কাজী দীন মুহাম্মদ রহ.। আদ্যোপান্ত সম্পাদনা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম হাফি. এবং নিরীক্ষা করেছেন মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার শিক্ষক মুফতি সাঈদ আহমদ হাফি.। সরাসরি অনুবাদক ও নিরীক্ষকের তত্ত্বাবধানে প্রকাশিত এই সংস্করণটি কুরআন অধ্যায়নে আগ্রহী প্রতিটি পাঠকের সংগ্রহে রাখার মতো।
| অনুবাদক | : | মাওলানা গিয়াসুদ্দীন আহমদ |
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849385977 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 2732 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |