Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

825৳1500৳Save 675৳ (45%)
Qty
Wishlist
Share

শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ.-এর বিখ্যাত তরজমা 'তরজমায়ে শায়খুল হিন্দ'-এর বাংলা সংকলনই হলো 'কুরআনুল কারীমের বাংলা অনুবাদ'। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হিসেবে পরিচিত এই মনীষীর অনুবাদ উপমহাদেশে ব্যাপক সমাদৃত। কথিত আছে, কুরআন যদি উর্দু ভাষায় নাজিল হতো, তবে তার ভাষা এমনই হতো। পরবর্তীতে শাব্বির আহমদ উসমানির তাফসির যুক্ত হয়ে 'তাফসিরে উসমানি' নামে এটি আলেমদের কাছে অত্যন্ত মর্যাদার স্থান পেয়েছে।

বাংলা অনুবাদের এই সংস্করণটি সম্পন্ন করেছেন অধ্যাপক মাওলানা গিয়াসুদ্দীন আহমদ, সম্পাদনা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রতিটি আয়াত নিরীক্ষণ করেছেন মাওলানা সাঈদ আহমদ বিন গিয়াসুদ্দীন, আর ভাষাগত দিক দেখেছেন ভাষাবিদ ড. কাজী দীন মুহাম্মদ। বছরের পর বছর পরিশ্রমের ফলে সাধারণ পাঠকের বোধগম্য একটি সরল, সাবলীল ও নির্ভরযোগ্য অনুবাদ পাওয়া গেছে। কুরআনের একটি বিশ্বস্ত বাংলা তরজমা সংগ্রহ করতে চাইলে এটি একটি অপরিহার্য বই।

অনুবাদক:মাওলানা গিয়াসুদ্দীন আহমদ
প্রকাশনী:রাহনুমা প্রকাশনী
সংস্করণ:1st Edition, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849395724
পৃষ্ঠা সংখ্যা:1072
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all