দুনিয়া বিমুখ শত মনীষী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শায়েখ মুহাম্মাদ সিদ্দীক আল মিনশাবীর 'দুনিয়া বিমুখ শত মনীষী' বইটি সৌরভময় কিছু বাক্যের সমাহার। এখানে একশত মহান ব্যক্তির জীবনালোচনা এসেছে, যারা মানব ইতিহাসে নিজেদের চরিত্র এঁকেছেন আলোকজ্জ্বল বর্ণমালায়। শুরুতেই আলোচনা করা হয়েছে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি শেষ নবী, নবীগণের ইমাম। তাঁর যুহদের উপমা নেই, দান-দক্শিণার সীমা নেই, দয়া ও অনুগ্রহের অন্ত নেই।
এরপর পর্যায়ক্রমে আলোচনা এসেছে দাউদ (আ.) ও ঈসা (আ.)-এর, খুলাফায়ে রাশেদীনদের এবং উমর ইবনে আবদুল আযীয (রহ.)-এর। সাহাবা, তাবেঈন ও তাবে-তাবেঈনদের জীবন থেকেও দুনিয়া বিমুখতার অসংখয দৃশান্ত তুলে ধরা হয়েছে। তারা সম্পদের অনুগামী ছিলেন না, বরং সম্পদ ছিল তাঁদের অনুগামী। রাতের নিস্তব্ধতাকে গুঞ্জরিত করতেন যিকিরের ধ্বনিতে। এই বই পাঠকের মনে দুনিয়ার মোহ কাটিয়ে আখেরাতের পথে চলার প্রেরণা জাগাবে।
| অনুবাদক | : | মাওলানা আতাউল্লাহ আব্দুল জলীল,মুফতী ওয়ালিউল্লাহ আবদুল জলীল |
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 6th edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849111900 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 384 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |