আমার দেখা পৃথিবী - চতুর্থ খণ্ড
by (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানীর সফরনামা 'আমার দেখা পৃথিবী - চতুর্থ খণ্ড' গ্রন্থটি তাঁর ভ্রমণকাহিনির ধারাবাহিক সংকলনের অংশ। বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে ইসলামী সেমিনার ও মাহফিলে যোগদানের সূত্রে তিনি অসংখ্য শহর পরিভ্রমণ করেছেন। নিজের ভাষায় তিনি বলেছেন, প্রায় বিশ বছর ধরে তিনি ঠিকানাবিহীন পত্রের মতো সফর করে চলেছেন এবং প্রতিটি সফরে জ্ঞানার্জন ও ইসলামী ইতিহাসের হারানো অধ্যায় উন্মোচনের সুযোগ পেয়েছেন। পূর্ববর্তী খণ্ডগুলোতে যেমন দেশের বিবরণ এসেছে, এই খণ্ডে ফিজি, ইরান, নিউজিল্যান্ড, সিরিয়া, কিরগিজিস্তান, আলবেনিয়া, রাশিয়া, জাপান, ল্যাটিন আমেরিকা, তাজিকিস্তান, হিন্দুস্তান ও জর্ডানসহ তেরটি দেশের সফরকাহিনী স্থান পেয়েছে।
এ খণ্ডের বিশেষ আকর্ষণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুকাতসহ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত দেশের ভ্রমণ বিবরণ। সেখানকার বিরল ও বিস্ময়কর ঘটনাবলি পাঠককে বিস্মিত করবে এবং আল্লাহর অপূর্ব কুদরতের প্রতি শ্রদ্ধায় 'সুবহানাল্লাহ' বলতে বাধ্য করবে। পূর্ব প্রকাশিত খণ্ডগুলোকে ব্যাপক পরিমার্জন ও সম্পাদনার পর দুই খণ্ড একত্রে এই সংস্করণে প্রকাশ করা হয়েছে, যা পাঠকদের জন্য আরও সমৃদ্ধ ও উপকারী হবে বলে আশা করা যায়।
| অনুবাদক | : | মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848950227 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |