যেমন ছিল নবীজি সা. ও সালাফদের কুরআন-প্রেম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরীর 'যেমন ছিল নবীজি সা. ও সালাফদের কুরআন-প্রেম' পৃথিবীর শুদ্ধতম প্রেম কুরআনের প্রতি ভালোবাসার গল্পে ভরপুর। কুরআন আল্লাহ তাআলার কালাম, যা জিবরিল (আ.)-এর মাধ্যমে শ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে। কুরআনকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা, আর তাই নবী ও সাহাবিগণ ছিলেন কুরআনের সর্বাধিক প্রেমিক।
গ্রন্থের শুরুতে লেখক কুরআন তিলাওয়াতের ফজিলত, আদব ও উপকারিতা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিয়িন, তাবে তাবিয়িন এবং পরবর্তী যুগের বহু কুরআন-প্রেমীর গল্প নান্দনিক উপস্থাপনায় উঠে এসেছে এই গ্রন্থে। অনুবাদ এতই সাবলীল যে পাঠক টেরই পাবেন না এটি একটি অনূদিত বই। পাঠ শেষে পাঠকের মনে কুরআনকে ভালোবাসার অর্থ ও গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হবে এবং নিজের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করার দৃঢ় প্রত্যয় জাগবে।
| অনুবাদক | : | আবু সাফওয়ান মুহাম্মাদ জুনাইদ |
| প্রকাশনী | : | আয়ান প্রকাশন |
| সংস্করণ | : | রমাদান ২০২৩ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849691235 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |