ইযহারুল হক - ৩য় খণ্ড

by আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

301৳430৳Save 129৳ (30%)
Qty
Wishlist
Share

১৭৫৭ সালে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সমাপ্তির পর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং এর ছত্রছায়ায় খ্রিস্টান মিশনারিরা তাদের অপতৎপরতা ব্যাপকভাবে শুরু করে। দুর্বল ঈমানের মুসলমানদের জন্য তখন ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকা কষ্টসাধ্য হয়ে ওঠে। এমন সংকটময় মুহূর্তে আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি রাহিমাহুল্লাহ মহান আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন। তিনি বক্তৃতা, বিতর্ক ও লেখনীর মাধ্যমে ইসলামের শাশ্বত বাণী জনসমক্ষে তুলে ধরেন এবং খ্রিস্টান মিশনারিদের অপপ্রচারের জবাব তাদের ধর্মগ্রন্থ বাইবেলের উদ্ধৃতির মাধ্যমে দেন।

১৮২৯ সালে খ্রিস্টান প্রচারক কার্ল গোটালেব ফাভার 'মীযানুল হক' নামে একটি পুস্তক রচনা করেন। জার্মান ভাষায় রচিত এই বইটি উর্দু ও ফারসি ভাষায় অনুবাদ করে উপমহাদেশে প্রচারণা চালানো হয়। তারা দাবি করত, এই পুস্তকের যুক্তি খণ্ডনের সাধ্য কোনো মুসলমান আলিমের নেই। আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি এই অপতৎপরতার জবাবে 'ইযহারুল হক' বা সত্যের বিজয় নামে আরবি ভাষায় মূল্যবান গ্রন্থ রচনা করেন। ইংরেজ শাসক ও খ্রিস্টান প্রচারকরা তাঁকে স্তব্দ করতে চাইলেও আল্লাহ তাঁকে হেফাযত করেন এবং তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলিম হিসেবে সম্মানিত করেন। গ্রন্থটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট আলিম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

অনুবাদক:ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী:আস-সুন্নাহ পাবলিকেশন্স
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849363308
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all