ফাজায়েল ও মাসায়েল রোজা ও ইতিকাফ
কাজী মুহাম্মদ সুলাইমান সালমান মনসুরপুরীর 'ফাজায়েল ও মাসায়েল রোজা ও ইতিকাফ' বইটি রোজা ও ইতিকাফের ফজিলত এবং বিধান নিয়ে রচিত। হজরত সাহাল ইবনে সাদ রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে, জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। অন্য কেউ প্রবেশ করতে পারবে না, আর তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে।
বইটিতে ইতিকাফের অর্থ ও তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। দুনিয়ার কাজকর্ম, অর্থ উপার্জনের ব্যস্ততা এবং শয়তানি প্রভাবে মানুষ তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়। নামাজ, রোজা, জাকাতের মতো ইবাদত করেও সেই গাফলতি দূর হয় না। লেখক দেখিয়েছেন, আল্লাহর রহমতের আশায় তার দরবারে অবস্থান করার সেই আকুতি, সেই ভালোবাসা এবং অনুগ্রহ লাভের আশাই হলো ইতিকাফের মূল চেতনা। যারা রোজা ও ইতিকাফের সঠিক নিয়মকানুন ও ফজিলত জানতে চান, তাদের জন্য বইটি একটি নির্ভরযোগ্য পথনির্দেশিকা।
| অনুবাদক | : | সাঈদুর রহমান জালালপুরী |
| প্রকাশনী | : | সঞ্জীবন প্রকাশন |
| সংস্করণ | : | প্রথম প্রকাশ ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।