জ্ঞানের পথে চলার বাঁকে
জ্ঞানের আদব, জ্ঞানের পথে চোরাফাঁদ, সমালোচনার তরিকা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাক্র আবু জাইদ, ইবনু রাজাব হানবালি ও ড. সালমান আল আওদার যৌথ প্রযোনা 'জ্ঞানের পথে চলার বাঁকে' বইটি জ্ঞানার্জনের পথে যারা পা বাড়ান তাদের জন্য এক অমূল্য দিকনির্দেশনা। মূল কথা ছিল ইলম তালিবদের চরিত্র গঠন করা; কিন্তু বাস্তবে তা উল্টো হয়ে গেছে। ইলম এখন পরিণত হয়েছে তর্ক-বিতর্কের হাতিয়ার এবং নিজের পাণ্ডিত্য জাহির করার মাধ্যম হিসেবে। অনেকেই নেক নিয়তে জ্ঞান অর্জন শুরু করলেও সঠিক দিকনির্দেশনার অভাবে এবং আদব-শিষ্টাচার না জানার কারণে উদ্ধত হয়ে পড়ছেন। লেখকগণ তালিবুল-ইলমদের জ্ঞানের পথে সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন এবং অতীতের আলিমদের শিক্ষা থেকে দেখিয়েছেন উত্তরণের পথ। ইমাম ইবনু রাজাব হানবালির পদ্ধতি অনুসরণ করে কীভাবে সম্মানের সঙ্গে সমালোচনা করতে হয় তাও শেখানো হয়েছে। বর্তমান যুগে জ্ঞান অর্জন সহজ হলেও জ্ঞানের মাধ্যমে আত্মশুদ্ধি করা কঠিন, তাই এই বইটি জ্ঞানপিপাসুদের জন্য অপরিহার্য সহায়ক।
| অনুবাদক | : | মাসুদ শরীফ,শেখ আসিফ |
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st, Edition |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |