ইমাম শাফেয়ি: জীবন ও সময়কাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখ মুহাম্মদ আবু জাহরা-র 'ইমাম শাফেয়ি: জীবন ও সময়কাল' বইটি মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলিম ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহুর জীবনকথা নিয়ে রচিত। প্রধান চার ইমামের একজন হিসেবে তাঁর বর্ণাঢ্য জীবন এখানে ফুটে উঠেছে। মিসরের প্রখ্যাত স্কলার লেখক তাঁর জন্ম, বেড়ে ওঠা, জ্ঞানার্জন ও কর্মজীবনের পূর্ণ বিবরণ দিয়েছেন। একই সঙ্গে উঠে এসেছে তাঁর সময়কাল, পরিবেশ এবং সে যুগের ভ্রান্ত ফিরকাগুলোর আলোচনা। ইমাম শাফেয়ির জীবন ও ইসলামি ফিকহ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই গ্রন্থে। বাড়তি হিসেবে পাঠক পাবেন ইসলামি ফিকহ ও উসুলে ফিকহের উৎপত্তি ও ইতিহাসের ধারাবাহিক বর্ণনা। ইসলামি আইনশাস্ত্রের সূচনা ও বিকাশ বুঝতে আগ্রহী যে কেউ এই বই থেকে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন।
| অনুবাদক | : | মাহদি হাসান |
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |