এখন যৌবন যার
মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দির 'এখন যৌবন যার' বইটি যুবকদের জীবনের সবচেয়ে সংকটময় সময়ে পথনির্বেশনের জন্য রচিত। যৌবনকালে মানুষের ভেতর যৌন-তাড়না সবচেয়ে বেশি থাকে, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে নফস ও শয়তান যুবককে পরাস্ত করার চেষ্টা চালায়। কিন্তু বর্তমান সময়ে প্রতিবন্ধকতার সংখ্যা আরও বেড়েছে। রাস্তার বেপর্দা পরিবেশ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা, ইন্টারনেটে ছড়িয়ে থাকা অশ্লীলতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব, সব মিলিয়ে যুবক এখন চারদিক থেকে বিপদে ঘেরা। যে যৌবন একসময় ছিল সম্ভাবনার প্রতীক, আজ তা হাজারো ঝুঁকির সম্মুখীন।
লেখক এই বইয়ে এমন এক আখ্যান তুলে ধরেছেন, যা যুবকরা এই কঠিন সময়ে জীবনের অবলম্বন হিসেবে আঁকড়ে ধরতে পারবে। যারা নিজের যৌবনকে সঠিক পথে পরিচালিত করতে চান এবং নৈতিক দৃঢ়তা অর্জন করতে চান, তাদের জন্য এই বই একটি গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক।
| অনুবাদক | : | আবু মিদফা সাইফুল ইসলাম |
| প্রকাশনী | : | উমেদ প্রকাশ |
| সংস্করণ | : | ২য় সংস্করণ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।