ফুরুঊল ঈমান
কুরআন-সুন্নাহর আলোকে ঈমানের শাখাসমূহের বিবরণ
by حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর 'ফুরুঊল ঈমান' বইটি ঈমানের বিভিন্ন শাখা সম্পর্কে সহজ-সরল ভাষায় আলোচনা করে। লেখক মুসলমানদের জানাতে চেয়েছেন যে, ঈমানের দাবি করার অর্থ কী এবং সেই ঈমানের কতগুলো শাখা রয়েছে। পাঠক নিজের মধ্যে কোন শাখাগুলো পালন করছে আর কোনগুলো লঙ্ঘন করছে তা বুঝতে পারবে এবং ঈমান কতটা পূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ তা অনুধাবন করতে সক্ষম হবে।
যেসব শাখার অভাব নিজেদের মধ্যে দেখতে পাবে, সেগুলো পূরণের চেষ্টা করা উচিত। দীনের মৌলিক বিষয়গুলো মেনে নিলে নিম্ন স্তরের ঈমান আনা যায়, তবে তা অসম্পূর্ণ থেকে যায়। যেমন অন্ধ, বধির বা বিকলাঙ্গ ব্যক্তিকেও মানুষ বলা হয়, কিন্তু তার অবস্থা সবার জানা।
বইটির আরেকটি উদ্দেশ্য হলো, অন্যান্য ধর্মের মানুষ যেন জানতে পারে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ। ইসলাম তাকেই পরিপূর্ণ মুসলমান মনে করে, যার মধ্যে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্য বিদ্যমান। কোনো মুসলিমের মধ্যে ত্রুটি থাকলে তা ইসলামের দায় নয়, বরং ব্যক্তির নিজস্ব দুর্বলতা।
| অনুবাদক | : | মাওলানা মাকসুদ আহমদ |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |