উত্তম চরিত্র : সুবাসিত করে জীবন
যেমন হবে একজন মুসমানের চরিত্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ. ও ইমাম তাবরানীর ইসলামি জীবনদর্শনের বই 'উত্তম চরিত্র : সুবাসিত করে জীবন'। ইসলামি শিক্ষায় উত্তম চরিত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে ব্যক্তি, পরিবার ও সমাজের নৈতিক উন্নতির জন্য অসংখ্য নির্দেশনা রয়েছে। মানুষ ও অন্যান্য প্রাণীর মূল পার্থক্যটি চরিত্রের কারণেই। আখলাকের মাধ্যমেই মানুষ মানবতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে পারে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তাকে সচ্চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরণ করা হয়েছে। একবার এক ব্যক্তি দীনের সংজ্ঞা জানতে চাইলে তিনি বলেন, 'উত্তম চরিত্র'। অর্থাৎ উত্তম চরিত্র দীনের এমন একটি স্তম্ভ, যা ছাড়া দীনের অস্তিত্ব কল্পনাই করা যায় না। এই বইটি পাঠকের মনে সচ্চরিত্র গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করাতে সহায়ক। যারা নিজের জীবনকে সুন্দর ও সুবাসিত করতে চান, তাদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান।
| অনুবাদক | : | মাওলানা ফকরুল ইসলাম |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |