শাইখ আহমদ ফরিদের 'নামাজ : অনুগত্যের সর্বশ্রেষ্ঠ মাধ্যম' একটি সংক্ষিপ্ত অথচ গভীর উপদেশগ্রন্থ, যা লেখক নিজের এবং মুসলিম ভাইদের জন্য রচনা করেছেন। বইটির মূল লক্ষ্য নামাজের প্রতি যথাথ গুরুত্ব দেওয়া এবং নামাজে একাগ্রতা বৃদ্ধি করা। লেখক আশা প্রকাশ করেছেন যে, আল্লাহ তাআলা তাকে ও তার মুসলিম ভাইদেরকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করবেন।
বইটিতে নামাজকে ইবাদতের মূল ও আনুগত্যের প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামে একজন ব্যক্তির মর্যাদা তার নামাজ আদায়ের সৌভাগ্যের ওপর নির্ভরশীল। কেউ যদি কারো দ্বীনদারি সম্পর্কে জানতে চায়, সে যেন তার নামাজের প্রতি লক্ষ্য করে। নামাজ নির্ধারিত সময়ে আদায় করাই এর প্রকৃত একাগ্রতার প্রমাণ এবং আল্লাহর পূর্ণ হক আদায়ের উপায়। যে ব্যক্তি সময়মতো নামাজ সংরক্ষণ করবে, তার নামাজ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। হজরত হাসান বসরি রহ.-এর বাণী অনুসারে, যে নামাজ অবহেলিত হয়, তা মানুষকে লাঞ্ছিত করে।
| অনুবাদক | : | মুফতি মনিরুজ্জামান |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | ১ম, সংস্করণ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।