কপি বেছে নিন
110৳200৳Save 90৳ (45%)
Qty
Wishlist
Share

আমলের প্রতিদান' বইটি মানবজীবনের সেই সংকটময় পথপরিক্রমার কথাই মনে করিয়ে দেয়, যেখানে প্রতি ধাপে প্রয়োজন সঠিক পথপ্রদর্শন। জীবনের প্রতিটি বাঁকেই যেখানে রয়েছে নফসের প্ররোচনা, শয়তানের কুমন্ত্রণা, সেখানে মানুষ খুঁজে ফেরে মুক্তির পথ। এই গ্রন্থটি হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ.-এর পথনির্দেশনায় ভরপুর একটি দিকনির্দেশনা, যা মানুষকে করে তুলতে পারে আলোকিত পথের পথিক।

উনবিংশ শতাব্দীর এই মুজাদ্দিদ তাঁর 'জাযাউল আমাল' কিতাবে এমনই কিছু চিরন্তন শিক্ষা ও পথ-নির্দেশনা দিয়েছেন, যা মানবজীবনকে করে তুলতে পারে সফল ও কল্যাণমুখী। ব্যর্থতা আর বারবার হোঁচট খাওয়া থেকে বাঁচতে হলে করণীয় কী, তার সহজ সমাধানই যেন এই বইয়ের প্রতিটি পাতায়। যারা আত্মশুদ্ধি খুঁজছেন, জীবনের গভীরতর অর্থ খুঁজছেন, তাদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।

অনুবাদক:মুহাম্মাদ হাসিবুল হাসান,মাওলানা মাহমুদ হাসান আমীন
প্রকাশনী:দারুল আরকাম
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all