Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. করিম আশ শাযলীর 'বাবা : আদর্শ সন্তানের কারিগর' সন্তান প্রতিপালনকে উপস্থাপন করেছে এক আনন্দময় দায়িত্ব হিসেবে। কষ্ট-পরিশ্রম আছে বটে, তবে তা মজাদার কষ্ট, আকর্ষণীয় পরিশ্রম, যার ফল সব ক্লান্তি মুছে দেয়। যুগ বদলেছে, তাই পুরনো পদ্ধতিতে নতুন প্রজন্মকে গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করেন লেখক।
উমর ইবনুল খাত্তাব রাযি. বলেছিলেন, সন্তানদের এমন এক যুগের জন্য প্রস্তুত করো যা তোমাদের যুগ থেকে ভিন্ন। এই বই সেই দিকনির্দেশনাই দেয়, সাথে সাথে প্রতিপালনের সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো চিহ্নিত করে তার সমাধানও দেখায়।
লেখক ও গবেষক কারিম আশ-শাযলী মানবিক শাস্ত্রে পারদর্শী এবং রিয়াদ, সৌদিআরবের তাহরিরু নাশরাতি আলওয়ানিত ত্বইফ লিত-তানমিয়াতিল বাশারিয়্যাহ-এর পরিচালক। তার এই গ্রন্থটি প্রতিপালনের জটিল পথে পিতাদের জন্য এক বিশ্বস্ত সহায়ক।
| অনুবাদক | : | মাওলানা সাইফুল ইসলাম |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |