শয়তান যেভাবে ধোঁকা দেয় বা তালবিসে ইবলিস
শয়তানের ধোঁকা: প্রকার ও প্রকৃতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা ইবনুল জাওযী (রহ.)-এর 'শয়তান যেভাবে ধোঁকা দেয় বা তালবিসে ইবলিস' মানবজাতির চিরশত্রু শয়তানের প্রতারণার কৌশল উন্মোচনকারী এক অনন্য গ্রন্থ। আদি পিতা আদম আ.-এর সময় থেকে শুরু করে সৃষ্টির শেষ মানুষ পর্যন্ত শয়তানের শত্রুতা বিস্তৃত, আর তার প্রলোভন থেকে রক্ষা পায় না আলেম-জাহেল, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র কেউই।
কুরআন মাজিদে শয়তানকে ইবলিস নামে অভিহিত করা হয়েছে, আর এই গ্রন্থে সেই শয়তানের বিচিত্র কূটচাল ও মোহজালের কথা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা মানুষকে শয়তানের প্রতারণা থেকে বাঁচার উপায়ও জানিয়ে দিয়েছেন, যা কুরআনে বর্ণিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে ব্যাখ্যা করেছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা ইবনু জাওযী রাহিমাহুল্লাহ এই গ্রন্থে শয়তানের যাবতীয় কুটকৌশল অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে শয়তানের ফাঁদ থেকে আত্মরক্ষার পথ দেখাবে।
| অনুবাদক | : | মুফতি আবু সাআদ |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 480 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |