মহৎ প্রাণের সান্নিধ্যে - তৃতীয় খণ্ড

by ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

392৳560৳Save 168৳ (30%)
Qty
Wishlist
Share

ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)-এর বিখ্যাত জীবনীগ্রন্থ ‘সিয়ারু আ’লামীন নুবালা’ অবলম্বনে রচিত ‘মহৎ প্রাণের সান্নিধ্যে - তৃতীয় খণ্ড’। মূল আরবি গ্রন্থটি ২৫ খণ্ডে প্রকাশিত, যেখানে স্থান পেয়েছে ৫৯২৫টি জীবনী। সৌদি আরবের শাইখ মুহাম্মাদ মুসা আশ-শরীফ এই বিশাল কিতাবকে সাধারণ পাঠকের জন্য সংক্ষিপ্ত করেছেন মাত্র চার খণ্ডে, যেখানে রয়েছে ৯৯৩টি জীবনী। যাদের জীবন থেকে শিক্ষণীয় দিক আছে, কেবল তাদেরই তিনি বেছে নিয়েছেন। এই সংক্ষিপ্ত সংস্করণের নাম দিয়েছেন ‘নুযহাতুল ফুদালা’।

মূল গ্রন্থে চার খলীফার জীবনী না থাকায় সেগুলো ইমাম যাহাবীর আরেকটি গ্রন্থ ‘তারীখুল ইসলাম’ থেকে সংযোজন করা হয়েছে। সাহাবীদের জীবনী দিয়ে শুরু হয়ে এই সংকলন ধীরে ধীরে এগিয়ে গেছে পরবর্তী যুগের মনীষীদের দিকে। শুধু জীবনী উল্লেখেই ক্ষান্ত হননি লেখক, প্রয়োজনে নিজের মূল্যায়নও যুক্ত করেছেন। ইতিহাসের ঘটনা বর্ণনার পাশাপাশি রয়েছে তার পর্যালোচনা, যা থেকে মেলে আলোকিত দৃষ্টিভঙ্গি। খলীফা, রাজা ও আমীরদের জীবনী এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বইটির পরিধি বিস্তৃত, ফিকহী মাযহাব, পেশা বা পদমর্যাদার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। কবি, সাহিত্যিক, যোদ্ধা, চিকিৎসক, দার্শনিক সবার জীবনী স্থান পেয়েছে এতে। তবে মুহাদ্দিসদের জীবনীই সংখ্যায় বেশি, কারণ যাহাবী নিজে ছিলেন হাদীস শাস্ত্রের পণ্ডিত। অনুবাদক আব্দুল্লাহ মজুমদার ভূমিকায় লিখেছেন, বইটির পাতা উল্টালে চোখে পানি চলে আসে, নিজের জীবনকে এসব মহৎ প্রাণের সঙ্গে তুলনা করলে আফসোস জাগে। এ যেন আত্মশুদ্ধির এক অমূল্য পাঠ।

।

অনুবাদক:আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনী:সবুজপত্র পাবলিকেশন্স
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849701736
পৃষ্ঠা সংখ্যা:368
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all