Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)-এর সংকলিত ‘কুরআন-হাদীস গিফ্ট বক্স’ ইসলামি জীবনবিধানের দুই মূল ভিত্তি কুরআন ও হাদীসকে একত্রে উপস্থাপনের এক অনন্য উদ্যোগ। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি উম্মতের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছেন, যেগুলো আঁকড়ে ধরে থাকলে কেউ পথভ্রষ্ট হবে না, তা হলো আল্লাহর কিতাব ও তার সুন্নত।
এই বক্সে রয়েছে আল-কুরআনুল কারীম ও রিয়াদুস সালেহীনের পৃথক দুটি অনুবাদ গ্রন্থ। কুরআনের অনুবাদটি সৃজনশীল ও মৌলিক, সহজ-সরল ভাষায় করা হয়েছে। প্রচলিত আরবি শব্দগুলো মূল রূপেই রাখা হয়েছে, কম প্রচলিত শব্দের অর্থ ব্র্যাকেটে দেওয়া হয়েছে। প্রতিটি সূরার শুরুতে নামকরণ, নাযিলের সময়কাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে।
অপরদিকে রিয়াদুস সালেহীন সিহাহ সিত্তাহ-সহ বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে প্রায় দুই হাজার বিশুদ্ধ হাদীসের সংকলন। ফিকহী বিন্যাস অনুযায়ী পরিচ্ছেদ সাজানো, প্রতিটি পরিচ্ছেদের শুরুতে প্রাসঙ্গিক কুরআনের আয়াত উল্লেখ রয়েছে।
হাদীসগুলোর শুদ্ধতার মানদণ্ড ফুটনোটে উল্লেখ করা হয়েছে, কোনো হাদীস যঈফ হলে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ কোনো উপলক্ষে কিংবা যেকোনো সময়ে নিকটজনকে উপহার দেওয়ার জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে।
| অনুবাদক | : | মাসঊদুর রহমান নূর |
| প্রকাশনী | : | সবুজপত্র পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848927878 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 1640 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |