আদর্শ মুসলিম নারী
কুরআন সুন্নাহ’র আলোকে প্রকৃত ইসলামী নারীসত্তার পরিপূর্ণ রূপরেখা
আদর্শ মুসলিম নারী বইটি সত্যিকারের ইসলামী নারীসত্তার স্বরূপ নির্ণয়কারী একটি নির্ভরযোগ্য গ্রন্থ। ড. মুহাম্মদ আলী আল্ হাশেমী এই গ্রন্থে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম কী ধরনের মুসলিম নারী প্রত্যাশা করে, তার চিত্তাকর্ষক চিত্র অঙ্কন করেছেন। দশটি অধ্যায়ে বইটি একজন মুসলিম নারীর স্রষ্টা, নিজের, পিতামাতা, স্বামী, সন্তান, জামাতা-পুত্রবধূ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বোন-বান্ধবী এবং সমাজের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত তা বিশদভাবে আলোচনা করেছে।
বর্তমান সমাজে পাশ্চাত্য সংস্কৃতির দুর্বার প্রভাবে মুসলিম নারীরা যখন নিজেদের গর্বিত আত্মপরিচয় হারিয়ে ফেলছে, ঠিক এমন সময় তাদের ব্যক্তিসত্তা পুনর্গঠনে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারে। যারা ইসলামী জীবনধারা সম্পর্কে জানতে আগ্রহী, বিশেষ করে মুসলিম নারীদের জন্য এটি একটি মূল্যবান পথনির্দেশক।
| অনুবাদক | : | মাসঊদুর রহমান নূর |
| প্রকাশনী | : | সবুজপত্র পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 6th Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848927021 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 560 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।