রিয়াদুস সালেহীন

বিষয়ভিত্তিক নির্বাচিত হাদীস সংকলন

by ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)

কপি বেছে নিন
375৳750৳Save 375৳ (50%)
Qty
Wishlist
Share

ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)-র অমর সংকলন 'রিয়াদুস সালেহীন' হাদীসশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের বাস্তব ব্যাখ্যা হিসেবে হাদীসের গুরুত্ব অপরিসীম। সহীহ বুখারী, মুসলিম, তিরমিজিসহ প্রামাণ্য হাদীস গ্রন্থগুলো থেকে বিশুদ্ধ হাদীস বাছাই করে বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়েছে এই সংকলনটি। প্রতিটি পরিচ্ছেদের শুরুতে প্রাসঙ্গিক কুরআনের আয়াত উল্লেখ করা হয়েছে।

প্রায় দুই হাজার হাদীস সম্বলিত এই গ্রন্থে দুর্বোধ্য শব্দের অর্থ ও প্রয়োজনীয় টীকা সংযোজন করা হয়েছে। শুদ্ধতা যাচাইয়ে প্রতিটি হাদীসের অবস্থান ফুটনোটে উল্লেখ করা হয়েছে। সকল বয়সের পাঠক যেন সহজে বুঝতে পারেন, সেদিকে লক্ষ রেখে অনুবাদ করা হয়েছে এই গ্রন্থের। হাদীসের মূল বক্তব্য বজায় রেখে ভাষা রাখা হয়েছে সাবলীল।

ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী প্রতিটি মুসলিমের জন্য এটি একটি অপরিহার্য সংগ্রহ। যারা হাদীসের আলোকে জীবন গড়তে চান, তাদের জন্য এই গ্রন্থটি পথের দিশারি।

অনুবাদক:মাওলানা আবদুল কাইয়ুম শেখ,মাসঊদুর রহমান নূর
প্রকাশনী:আশরাফিয়া বুক হাউজ
সংস্করণ:1st Published, 2010
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848947005
পৃষ্ঠা সংখ্যা:1064
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all