মাই স্টোরি
by মেরিলিন মনরো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘মাই স্টোরি’ বইয়ে মেরিলিন মনরো তার জীবনের এক স্মরণীয় ঘটনা পাঠকের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি পাঁচশ ডলারের একটি উপহার কিনে প্রেমিকের বাড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু প্রেমিক তখন বাড়িতে ছিলেন না। অপেক্ষার পর যখন তিনি উপহারটি দিলেন, প্রেমিক তা দেখে খুবই খুশি হলেন, কারণ এর আগে কেউ তাকে এত দামি উপহার দেয়নি।
প্রেমিক লক্ষ্য করলেন উপহারটিতে মেরিলিনের নাম লেখা নেই। তিনি বললেন, ‘তুমি তো এতে নাম লেখোনি... মেরিলিন... অমুককে। অথবা ওরকম কিছু।’ এই কথায় মেরিলিনের দম বন্ধ হয়ে আসছিল। তিনি জানালেন, তিনি আসলে নাম লিখতে গিয়েছিলেন, কিন্তু পরে মন পরিবর্তন করেছেন। কারণ, একদিন প্রেমিক তাকে ছেড়ে চলে যাবে, অন্য কাউকে ভালোবাসবে। নাম থাকলে উপহারটি তখন আর ব্যবহার করা যাবে না, কিন্তু নাম না থাকলে প্রেমিক সব সময়ই এটি ব্যবহার করতে পারবে, যেন সে নিজেই এটি কিনেছে।
মেরিলিন জানান, সাধারণত মেয়েরা এমন কথা বললে প্রেমিকের কাছ থেকে আশার বাণী শুনতে চায়, কিন্তু তিনি তা চাননি। রাতে বিছানায় শুয়ে তিনি কেঁদেছেন, কারণ আশাহীন ভালোবাসা দুঃখের সাগর ছাড়া আর কিছুই নয়। সেই পাঁচশ ডলারের দেনা শোধ করতে তার দু-বছর লেগেছিল, আর শেষ ২৫ ডলার যখন তিনি শোধ করলেন, ততদিনে তার প্রেমিক অন্য এক নারীকে বিয়ে করে ফেলেছে।
| অনুবাদক | : | কামরুল আহসান |
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848040928 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |