বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা
by রাগিব হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা’ বইতে রাগিব হাসান দেখিয়েছেন, ভালো ফলাফলের পেছনে শুধু মেধা নয়, প্রয়োজন সঠিক কৌশল। অনেক শিক্ষার্থী অনেক পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না, কারণ তারা শেখার সঠিক পদ্ধতি জানে না। এই বইয়ে লেখক পড়ার মোটিভেশন, পরিকল্পনা, ক্লাসনোট লেখার কৌশল, দ্রুতপঠন, মনে রাখার উপায়, মনোযোগ বাড়ানোর পদ্ধতিসহ নানা কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেছেন। পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার দিন করণীয় এবং পরীক্ষাভীতি কাটানোর উপায়ও এই বইতে স্থান পেয়েছে। এমনকি অভিভাবকদের জন্য সন্তানকে পড়ায় সাহায্য করার নির্দেশনাও রয়েছে। যারা পড়াশোনায় ভালো করতে চান কিন্তু সঠিক পথ খুঁজে পান না, তাদের জন্য এই বইটি একটি নির্ভরযোগ্য গাইড। লেখকের সহজ ও ব্যবহারিক পরামর্শগুলো শিক্ষাজীবনের পাশাপাশি সারাজীবন কাজে লাগবে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9769849206651 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |