এগারো বছরের পারভানা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের তালেবান শাসনের শিকার; পরিবারের খাদ্য জোগাতে তাকে পুরুষের বেশে কাজ করতে হয়। যুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া, নারী মুক্তি, ছোট্ট মেয়ের দুর্যোগ মোকাবিলা, বন্ধুত্ব, সংসারের প্রতি দায়িত্ব আর মানুষের প্রতি মমত্ববোধ এই উপন্যাসে বাঙ্ময় হয়ে উঠেছে। ১৯৮৬ সালের সেপ্টেম্বরে তালেবান মিলিশিয়ারা কাবুল দখল করে নেয় এবং মেয়েশিশু ও নারীদের জন্য কঠোর আইন জারি করে; মেয়েদের স্কুল বন্ধ, নারীর চাকরি নিষিদ্ধ, বিশেষ ড্রেস কোড বাধ্যতামূলক করা হয়; বইপত্র পুড়িয়ে ফেলা হয়, টেলিভিশন ভাঙা হয়, সংগীত নিষিদ্ধ হয়। ২০০১ সালের শেষে তালেবানরা অধিকাংশ এলাকা থেকে বিতাড়িত হলেও মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যায়। সহজ অথচ বহুমাত্রিক ভাষায় একটি মেয়েশিশুর মনোজগতের ভেতর দিয়ে এসব বিষয় প্রতিফলিত হয়েছে এ বইয়ে। ডেবোরাহ এলিসের আন্তর্জাতিক বেস্টসেলার 'দ্য ব্রেড উইনার' (২০০০) ২০১৩ সাল পর্যন্ত ইংরেজিতে বইটির ৩৯টি সংস্করণ প্রকাশিত হয়েছে।
| অনুবাদক | : | জামাল নাসের |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849607120 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |