দ্য কালার পার্পল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অ্যালিস ওয়াকারের 'দ্য কালার পার্পল' উপন্যাসের প্রথম পৃষ্ঠাই পাঠককে এমন ধাক্কা দেয় যে অনেকেই বইটি পড়া শুরু করতে পারেন না। লেখিকার নিজের মাও পারেননি। পিতৃমাতৃহীন কৃষ্ণাঙ্গ তরুণী সেলির গল্প এটি। সৎ বাবার পাশবিক নির্যাতনের শিকার হয়ে সে ঈশ্বরের কাছে চিঠি লেখে। এভাবেই জন্ম নেয় বিশ শতকের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কৃষ্ণাঙ্গদের দুঃখ-দুর্দশার বাস্তব আলেখ্য।
গ্লোরিয়া স্টাইনেম বলেছেন, নিজের কাজ ও মন নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ, দুর্বলতা, মায়েদের কাছে ঋণ, সন্তান জন্ম দেওয়ার মূল্য, নারীদের মধ্যে বন্ধুত্ব, এমন পুরুষদের ভালোবাসা যারা নিজেদের তুলনায় নারীদের হেয় মনে করে, এসবই ওয়াকারের উপন্যাসের বিষয়। বর্ণ ও শ্রেণির সীমানা পেরোতে নারীদের অভিজ্ঞতাকে তিনি এত শক্তিশালী ভাষায় বর্ণনা করেছেন। প্রকাশের পর থেকেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত বইয়ের তালিকায় সামনের সারিতে আছে এই উপন্যাস। প্রায় ত্রিশ বছর দেশটির স্কুল পাঠাগারে এটি নিষিদ্ধ ছিল।
বিবিসির মতে, সর্বকালের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী একশ বইয়ের একটি এটি। এই উপন্যাসের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ লেখিকা হিসেবে পুলিৎজার পুরস্কার পান অ্যালিস। ১৯৮৩ সালে বইটি পায় ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। পঞ্চাশ লাখ কপির বেশি বিক্রি হয়েছে, অনূদিত হয়েছে পঁচিশটি ভাষায়। স্টিভেন স্পিলবার্গের নির্মিত চলচ্চিত্রটিও পেয়েছে বিপুল জনপ্রিয়তা।
| অনুবাদক | : | মোস্তাক শরীফ |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849735472 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |