আমার বব মার্লি
by রিটা মার্লি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রিটা মার্লির স্মৃতিকথা 'আমার বব মার্লি' রেগেই সংগীতের এই কিংবদন্তিকে চেনায় একেবারে কাছ থেকে। বস্তির ধুলোমাখা শৈশব পেরিয়ে বিশ্বসংগীতের শ্রেষ্ঠ আসনে বসা ববের জীবনকথা এখানে উঠে এসেছে তাঁর স্ত্রীর চোখে। প্রেম, সংসার, সন্তান, গাঁজা আর মাদকাসক্তি, এমনকি জীবনকে জুয়ার পাশা হিসেবে দেখার সেই সাহসিকতা, সবকিছুর সত্য ঘটনা জানা যায় এই বইয়ে।
ববের গান যেমন ভাষার সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছেছে, তেমনি তাঁর ব্যক্তিজীবনও ছিল নানা উত্থান-পতনে ভরা। রিটা মার্লি শুধু স্ত্রী নন, তাঁর প্রথম গানের সঙ্গীও। তাই এই বইয়ের প্রতিটি পাতায় আছে অন্তরঙ্গ স্মৃতি আর অকপট স্বীকারোক্তি। অকালপ্রয়াণের পরও ববের গান আজও প্রাসঙ্গিক, আর এই বই সেই গানের মানুষের আসল রূপটাকে ধরিয়ে দেয় পাঠকের সামনে। সংগীতপ্রেমী কিংবা জীবনকথা পড়তে ভালোবাসেন, এমন সবার জন্য এটি একটি মূল্যবান দলিল।
| অনুবাদক | : | রুদ্র আরিফ |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849489689 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |