দ্য কাইট রানার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খালেদ হোসাইনি'র 'দ্য কাইট রানার' উপন্যাসের শুরুতে বর্ণনাকারী ফিরে যান তাঁর বারো বছর বয়সের দিনে। ১৯৭৫ সালের হিমশীতল, মেঘাচ্ছন্ন একটি দিন ছিল সেটি। তিনি যেন আবার সেই বারো বছরের বালকে পরিণত হয়েছেন। ভেঙে পড়া একটি মাটির দেয়ালে হেলান দিয়ে বরফে জমে যাওয়া একটি নালার পাশের জায়গাটার দিকে উঁকি মেরে চেয়ে আছেন তিনি। অনেক দিন আগের ঘটনা, কিন্তু মানুষ যা বলে অতীত সম্পর্কে, তা ঠিক নয়। তিনি শিখেছেন, অতীতকে কবর দেওয়া যায় না। কারণ, অতীত সব সময় তার থাবা প্রসারিত করে থাকে। পেছনের দিকে তাকিয়ে তিনি এখন বুঝতে পারেন, গত ছাব্বিশ বছর তিনি সেই জনশূন্য গলিটার দিকেই উঁকি মেরে আছেন। গত গ্রীষ্মের একদিন তাঁর বন্ধু রহিম খান ফোন করে তাঁকে দেখা করতে বলেছিলেন। রান্নাঘরে দাঁড়িয়ে টেলিফোনের রিসিভার কানে নিয়ে তিনি বুঝেছিলেন, এটি শুধু রহিম খানের ফোনকল নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অতীতের পাপ। ফোন রাখার পর তিনি গোল্ডেন গেট পার্কের উত্তর দিকে স্প্রেকেলস লেকের ধারে হেঁটে যেতে লাগলেন।
| অনুবাদক | : | জামাল নাসের |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849533665 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |