আ বার্নিং

by মেঘা মজুমদার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

মেঘা মজুমদারের 'আ বার্নিং' সমসাময়িক ভারতের এক চরম বিপর্যয়কে কেন্দ্র করে আবর্তিত একটি দুর্ধর্ষ উপন্যাস। তিনটি ভিন্ন চরিত্র, তিনটি ভিন্ন স্বপ্ন, কিন্তু তাদের জীবন পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে এক নাটকীয় মোড়ে। বস্তিবাসী মুসলিম তরুণী জীবন মধ্যবিত্ত সমাজে উত্তরণ চায়, কিন্তু ফেসবুকে একটি মন্তব্যের জের ধরে ট্রেনে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়। অন্যদিকে সুযোগসন্ধানী পিটি স্যার ডানপন্থী রাজনৈতিক দলের হাত ধরে ক্ষমতা চান, কিন্তু আবিষ্কার করেন তাঁর উত্তরণ নির্ভর করছে জীবনের ধ্বংসের ওপর।

আরও আছেন সমাজের অচ্ছুৎ হিজড়া লাভলি, যার বলিউড খ্যাতির অদম্য স্বপ্ন পুরো উপন্যাসে ছড়িয়ে দেয় উষ্ণতা, আকাঙ্ক্ষা আর কৌতুক। লাভলির সাক্ষ্য জীবনকে রক্ষা করতে পারে, কিন্তু তা করতে গেলে তার স্বপ্নকে জলাঞ্জলি দিতে হবে। চরমপন্থার দিকে ঝুঁকতে থাকা একটি দেশে শ্রেণিবিভক্তি, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে মানুষের অসহায়তা এবং তা সত্ত্বেও স্বপ্নকে লালন করে চলার গল্প এত নিপুণভাবে বোনা যে এক বসাতেই শেষ করে ফেলতে হয়। মেঘা মজুমদারের এই প্রথম উপন্যাস সমসাময়িক কথাসাহিত্যে এক দুর্দান্ত নবীন কণ্ঠস্বরের আগমন।

অনুবাদক:নাহিদ খান
প্রকাশনী:বাতিঘর
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849607106
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all